এবার পূর্বাচল স্টেডিয়ামের নকশা পরিবর্তনের ইঙ্গিত তামিমের

১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ PM
পূর্বাচলে পরিদর্শনে যান তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পূর্বাচলে পরিদর্শনে যান তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী © সৌজন্যে প্রাপ্ত

গত কয়েক বছর আগেই পূর্বাচলে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরুর পরিকল্পনা করেছিল নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময়ে এই স্টেডিয়ামের নাম নির্ধারণ করা হয়েছিল 'শেখ হাসিনা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম', সংক্ষেপে 'দ্য বোট'। 

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভেস্তে যায় সব পরিকল্পনা। মাঝে ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে 'দ্য বোট' আকৃতির পাশাপাশি এই স্টেডিয়াম থেকে শেখ হাসিনা নাম ছেঁটে ফেলার কথা জানিয়েছিলেন। তবে তিনিও বাস্তবে সেই পরিকল্পনার রূপ দিতে পারেননি। 

মাঝে আমিনুল ইসলাম বুলবুলের কাঁধে উঠেছিল দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটির গুরুদায়িত্ব। তিনিও পূর্বাচল ভিজিটে গিয়েছিলেন। পরে খালেদ মাসুম পাইলটের ওপর এই দায়িত্ব ন্যস্ত করেছিলেন বুলবুল। সাবেক এই অধিনায়কও সেখানে একগাদা উইকেট বানানোর পরিকল্পনা সাজিয়েছিলেন। তবে তার পরিকল্পনা আলোর মুখ দেখার আগেই ভেঙ্গে দেওয়া হয় বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি। 

এবার শনিবার (১৮ এপ্রিল) পূর্বাচলে পরিদর্শনে যান তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল জানান, শুধু ক্রিকেট নয়, একাধিক খেলার আয়োজনের জন্য একটি স্পোর্টস হাব গড়ে তোলার পরিকল্পনা কথা।

আমিনুলের ভাষ্য, ‘পূর্বাচলের ক্রিকেট স্টেডিয়ামের জন্য যে মাঠটি বরাদ্দ রয়েছে, এখানে ইনশাল্লাহ ক্রিকেট স্টেডিয়াম হবেই। পাশাপাশি এখানে একাধিক খেলার জন্য বহুমুখী ব্যবস্থার পরিকল্পনাও রয়েছে। ইতোমধ্যে বিসিবির সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আমরা বসেছি। তারা পুরো বিষয়টি আমাদের জানিয়েছেন।’

তিনি আরও জানান, ভবিষ্যতের বড় টুর্নামেন্টকে সামনে রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমিনুলের ভাষ্যমতে, ‘আমরা আশা করছি, ২০২৭ এশিয়া কাপ এবং ২০৩১ বিশ্বকাপে সহ-আয়োজক হিসেবে কাজ করার সুযোগ থাকবে। সেই চিন্তা থেকেই প্রথম ধাপে বিসিবি নিজেরাই কাজ শুরু করবে। এরপর সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে প্রকল্পের নকশা ও ব্যয় নিয়ে তামিম ইকবাল বলেন, ‘আজ মন্ত্রীকে পুরো নকশাটি দেখানো হয়েছে। এখানে কিছু পরিবর্তন দরকার, শুধু পরিবর্তনের জন্য নয়; প্রয়োজন অনুযায়ী। এটি অনেক বড় একটি প্রকল্প। আমাদের চেষ্টা থাকবে শুধু ক্রিকেট নয়, অন্য খেলাগুলোকেও যুক্ত করা। এতে সামগ্রিকভাবে দেশের খেলাধুলার উন্নতি হবে।’

তিনি আরও বলেন, ‘যারা নকশা করেছেন, তাদের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে অন্য বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলা হবে। সরকারেরও বড় বিনিয়োগ লাগবে। তাই জাতীয় ক্রীড়া পরিষদসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শুরু করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাজ শুরু হওয়া। এতদিন আমরা শুধু আলোচনা করেছি, কিন্তু বাস্তব কাজ শুরু হয়নি।’

প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৯ মে ২০২৬
সুখবর পেলেন বিজয়, শপথ নিতে বাধা নেই
  • ০৯ মে ২০২৬
নিজ হাতে তৈরি করে রেখেছিলেন কবর, সেখানেই চির নিদ্রায় ‘তোতা …
  • ০৯ মে ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ০৯ মে ২০২৬
খালি চেয়ারে রাখা হয় লিমন-বৃষ্টির গাউন-টুপি, চোখে পানি সহপাঠ…
  • ০৯ মে ২০২৬
হার্টবিটের ছোট পরিবর্তনেই মিলতে পারে স্বাস্থ্যঝুঁকির আভাস
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9