নারীদের ইমার্জিং নেশন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বিসিবির

০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক নাহিদা আক্তার। তার ডেপুটি হিসেবে সোবহানা মোস্তারী দায়িত্ব পালন করবেন।

অধিনায়কত্ব হারালেও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি। তবে চোটের কারণে দলে নেই পেসার মারুফা আক্তার। ইনজুরির কারণে শুধু ইমার্জিং নেশন্স ট্রফিই নয়, আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরেও তার খেলা অনিশ্চিত।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে এই টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ নভেম্বর শুরু হয়ে আগামী ২৫ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা নামবে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও নেদারল্যান্ডস। ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ নেবে ১০টি দল, দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে জায়গা করে নেবে। সেখান থেকে পয়েন্ট ও পারফরম্যান্সের ভিত্তিতে সেরা দুই দল শিরোপার লড়াইয়ে খেলবে।

একনজরে বাংলাদেশের স্কোয়াড:

নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, ঋতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথী রানি।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্ত…
  • ০৩ নভেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা দেবে সরকার, ছানি অপারেশন হবে …
  • ০৩ নভেম্বর ২০২৬
সেই শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ
  • ০৩ নভেম্বর ২০২৬
বিএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক এম এ হাদীর স্মরণ সভা অনুষ্ঠিত
  • ০৩ নভেম্বর ২০২৬
৬ ঘণ্টার জন্য টোল ফ্রি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে 
  • ০৩ নভেম্বর ২০২৬
অপহরণের ১০ দিন পর কলেজছাত্র রিদোয়নকে উদ্ধার
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950