সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ PM
জাহানারা আলম ও অভিযুক্ত মোহাম্মদ মনজুরুল ইসলাম

জাহানারা আলম ও অভিযুক্ত মোহাম্মদ মনজুরুল ইসলাম © সংগৃহীত

নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ভবিষ্যতে দেশের ক্রিকেটে কোনো দায়িত্বেই তাকে আর দেখা যাবে না।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তে জাহানারার অভিযোগের সত্যতা পাওয়ায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বোর্ড।

এর আগে, জাহানারার আনা চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের ক্ষেত্রে প্রাথমিক সত্যতা পায় বিসিবির গঠিত স্বাধীন অনুসন্ধান কমিটি। গত ২ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দেয় জাহানারা ইস্যুতে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি। এর আগে, একাধিকবার সময় বাড়ানোর পর সর্বশেষ ৩১ জানুয়ারি রিপোর্ট জমার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে মঞ্জুরুলকে দেশের মাটিতে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল দেশের ক্রিকেট বোর্ড। বর্তমানে মঞ্জুরুল চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও, দেশে ফেরার পর বা দেশের কোনো ঘরোয়া ক্রিকেটে আর কোনো ভূমিকা পালন করতে পারবেন না তিনি।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারার উত্থাপিত চার অভিযোগের মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হয়নি। তবে বাকি দুটি অভিযোগের বিষয়ে নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মোহাম্মদ মনজুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিসিবির আইনি দলকে সম্পৃক্ত করা হচ্ছে বলে জানিয়েছে বোর্ড।

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬