জাহানারার যৌন হয়রানির অভিযোগ: বিসিবির চার কর্মকর্তা ওএসডি

০৯ নভেম্বর ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ PM
জাহানারা আলম

জাহানারা আলম © সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ তুলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে চার কর্মকর্তাকে ওএসডি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

রবিবার (৯ নভেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘বোর্ড সেই সকল ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। এই বিষয়টি বোর্ড যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে।’

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন- ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন ও কর্মকর্তা সারফরাজ বাবু।

এদিকে প্রধান অভিযুক্ত নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু বর্তমানে চীনে অবস্থান করছেন। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে শনিবার (৮ নভেম্বর) এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। কমিটির আহ্বায়ক হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম রয়েছেন। এছাড়া বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা সদস্য হিসেবে রয়েছেন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬