এবার জাতীয় দলের নির্বাচকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ জাহানারার

০৬ নভেম্বর ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ PM
জাহানারা আলম

জাহানারা আলম © সংগৃহীত

২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন না পেসার জাহানারা আলম। দলের বাইরে থাকা এই নারী ক্রিকেটার সম্প্রতি এক দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নাকি সতীর্থ খেলোয়াড়দের শারীরিকভাবে নির্যাতন করেন। তবে জাহানারার এই অভিযোগকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার অবশ্য আরও বিস্ফোরক তথ্য সামনে আনলেন জাহানারা। জাতীয় দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন এই পেসার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গুরুতর সব অভিযোগ তুলেন জাহানারা। এ সময়ে তাকে অঝোরে কাঁদতেও দেখা যায়।

জাহানারা বলেন, উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলতেছে তর পি'রি'য়ডের কত দিন চলতেছে। পি'রি'য়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পি'রি'য়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস।

এই পেসার আরও বলেন, আমার ফ্যামিলির (বিসিবি) যে হেড নাদেল (স্যার), ওনাকে বার বার দেড় বছরে অসংখ্যবার আমি অনেকভাবে জানিয়েছি। উনি সাময়িকভাবে সমাধান করে দিতেন। এক দুইদিন ঠিক হইতো, মঞ্জু ভাই পরে আবার যা তাই।

এদিকে জাহানারার এমন অভিযোগের পর এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্কুলের ভর্তি পরীক্ষা তিন গ্রুপে, শুরু ১৭ ডিসেম্বর
  • ২২ নভেম্বর ২০২৬
স্মৃতিশক্তি ফেরাতে কার্যকর স্প্রে বানালেন বিজ্ঞানীরা, যেভাব…
  • ২২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের এক উপজেলায় দীর্ঘদিন পর খুলল আওয়ামী লীগের কার্যা…
  • ২২ নভেম্বর ২০২৬
‘ডাক্তার’ পদবি ছাড়াই চিকিৎসাসেবা দিতে পল্লি চিকিৎসকদের আহ্ব…
  • ২২ নভেম্বর ২০২৬
নবম পে স্কেল: কারিগরি শিক্ষকদের বেতনে প্রয়োজন ১২২১ কোটি টা…
  • ২২ নভেম্বর ২০২৬