এবার মুখ খুললেন জ্যোতি, ধুয়ে দিলেন জাহানারাকে

০৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:২০ PM
নিগার সুলতানা জ্যোতি ও জাহানারা আলম

নিগার সুলতানা জ্যোতি ও জাহানারা আলম © সংগৃহীত

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন পেসার জাহানারা আলম। তিনি দাবি করেন, অধিনায়ক সিনিয়রদের অসম্মান করেন, জুনিয়রদের হেনস্থা করেন এবং ব্যক্তিগত কাজ করিয়ে নেন। তবে দ্রুতই এক বিবৃতিতে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার জ্যোতি নিজেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। জ্যোতি অভিযোগগুলো কেবল অস্বীকারই করেননি, বরং পাল্টা জবাব দিয়ে জাহানারাকে একহাত নিয়েছেন। জ্যোতির মতে, এসব অভিযোগের পেছনে ব্যক্তিগত প্রতিহিংসাই কাজ করছে এবং দলের ঐক্য নষ্ট করার উদ্দেশেই এমন অপপ্রচার চালানো হয়েছে।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে কারও নাম উল্লেখ না করে জ্যোতি লিখেছেন, 'কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই- এমন! দলটা আমাদের সবার। এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ স্টেটমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে!'

তিনি আরও বলেন, 'আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন! যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে, তখনই সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে। সেখানকার মানুষ, পরিবেশ- সব কিছু!'

এ সময় যারা পাশে রয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন জ্যোতি। তার ভাষ্য, 'শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি! গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি।' 

এর আগে বিসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়, 'বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বিসিবি। বোর্ড মনে করে, এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসনীয় অগ্রগতি এবং একতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।’

উল্লেখ্য, সম্প্রতি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টুর্নামেন্টে খুব একটা সাফল্য পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। ৭ ম্যাচে মাত্র ১টি জয় নিয়ে ৮ দলের মধ্যে ৭ নম্বরে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।  

জামায়াতপন্থী কর্মকর্তাদের বদলি করে বিএনপিপন্থীদের পদায়নের অ…
  • ২৩ জুলাই ২০২৬
রাতের মধ্যে ৮ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস
  • ২৩ জুলাই ২০২৬
চাঁবিপ্রবিতে ভিসি ও প্রো-ভিসির যোগদান সম্পন্ন
  • ২৩ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৩ জুলাই ২০২৬
বহিষ্কৃত গাজী নজরুলের সিদ্ধান্ত জানিয়ে সিইসিকে জামায়াতের চি…
  • ২৩ জুলাই ২০২৬
৬ বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ বছরেও কথা রাখেননি কাদির ম…
  • ২৩ জুলাই ২০২৬