পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত
২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রবিবার (২২ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ বি এম মজিবুর রহমান। এর আগে, গত ১৭ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র তালিকা প্রকাশ করেছিল বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট থেকে কেন্দ্র ফি-এর টাকা গ্রহণ করে গোপনীয় কাগজপত্র জেলা প্রশাসকের মাধ্যমে অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন সাপ্লিমেন্টারি পরীক্ষা শেষে ওএমআর (OMR)-এর প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রসমূহ পরীক্ষা পরিচালনা নীতিমালা মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন।
এতে বলা হয়, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা কলেজের সিনিয়র কোন অধ্যাপক।
এতে আরও জানানো হয়, কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা তার নিজ কেন্দ্র প্রতিষ্ঠানে জেলা/উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং কেন্দ্র প্রতিষ্ঠানের কোন প্রত্যবেক্ষক ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হলরুমে দায়িত্ব পালন করতে পারবেন না।
সংশোধিত কেন্দ্র তালিকা দেখুন এখানে