বিপিএলের ৫ ফ্র্যাঞ্চাইজির নতুন নাম প্রকাশ

০৬ নভেম্বর ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৫, ০৬:১১ PM
বিপিএল লোগো

বিপিএল লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম বদলের ঘটনা নতুন নয়। মালিকানা বদলানোর পরপরই পাল্টে যায় দলগুলোর নাম। এ নিয়ে সমালোচনাও নেহাত কম হয়নি। এবার অবশ্য আগামী আসরে অংশগ্রহণের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন আসরটি পাঁচটি দল নিয়েই হচ্ছে, এটা আগেই জানিয়েছিল বিসিবি। পাশাপাশি কোন দলের মালিকানায় কারা থাকছে, সেটাও জানিয়ে দিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এবার আনুষ্ঠানিকভাবে জানানো হলো দলগুলোর নাম।

পাঁচ দলের মধ্যে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের নাম অপরিবর্তিত থাকছে। যেখানে রংপুর ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে টগি স্পোর্টস। এ ছাড়া ঢাকার মালিকানা থাকবে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান)–এর হাতে। 

অন্যদিকে চট্টগ্রামের দল পরিচালনা করবে ট্রায়াঙ্গাল সার্ভিস; দলের নাম হবে চট্টগ্রাম রয়্যালস। সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি। দলের নাম সিলেট টাইটানস। এ ছাড়া নাবিল গ্রুপের মালিকানায় 'রাজশাহী ওয়ারিয়রস' নামে খেলবে রাজশাহী।

এদিকে প্রাথমিকভাবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে মালিকানা দিলেও পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে তাদের ড্রাফটে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছে বিসিবি। আর আগামী ১৭ নভেম্বর হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত হওয়ার কথা রয়েছে বিপিএলের দ্বাদশ আসর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন্ন বিপিএল টি-টোয়েন্টি মৌসুমে অংশগ্রহণের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির নিবন্ধন …
  • ০৩ জুলাই ২০২৬
বাড়ল রুপার দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বড় সুখবর পেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া সেই ৫ শিশুর মধ্যে মারা গেল ৪ জন
  • ০৩ জুলাই ২০২৬
লেবাননে ৩৪০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, নতুন শিক্ষাবর্ষে …
  • ০৩ জুলাই ২০২৬
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence