নতুন নির্বাচকের খোঁজে বিসিবি

০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়েছিলেন হান্নান সরকার। তার সরে দাঁড়ানোর পর প্রায় ৭ মাস দায়িত্ব পালন করেন গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাক। এরপর গত সেপ্টেম্বর মাসে হান্নানের জায়গায় নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব পান হাসিবুল হোসেন শান্ত।

শান্তকে যোগ করার পর নির্বাচক প্যানেলে সদস্য সংখ্যা দাঁড়ায় ৩-এ। তবে এই স্থায়িত্বও বেশিদিন টেকেনি। গত ২৭ সেপ্টেম্বর নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন রাজ্জাক। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে জিতে এখন তিনি বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটে দায়িত্ব সামলাচ্ছেন।

ফলে গত দুই মাস ধরে নির্বাচকের দায়িত্ব পালন করছেন শুধু গাজী আশরাফ হোসেন লিপু ও হাসিবুল হোসেন শান্ত। তাদের সঙ্গে নতুন আরেকজন নির্বাচক যুক্ত করার পরিকল্পনা করছে বিসিবি। ইতোমধ্যে নতুন নির্বাচকের সন্ধানে নেমেছে বোর্ড এবং টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই নিয়োগ দিতে চায় তারা।

এ নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমে জানান, 'যখনই নতুন কাউকে পেয়ে যাব, তখনই নিয়ে নিব। বিশ্বকাপের পরে নিতে হবে এমন না বিষয়টা, ভালো পেলেই নিয়ে নিব।'

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬