জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ AM
জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান © টিডিসি

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ১১ মিনিটে সেখানে পৌঁছান তিনি।

সেখানে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন তিনি।

রাত ১০টা ৩৭ মিনিটে এ বইয়ে স্বাক্ষর করতে দেখা যায় তাকে। এরপর, জাতীয় স্মৃতিসৌধ থেকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসায় পৌঁছান রাত ১১ টা ৫২ মিনিটে।

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ের তারিখের স্থানে বাংলায় ২৬-১২-২০২৫ এবং নামের স্থানে তারেক রহমান লিখেছেন। এ ছাড়া, পদবীর ঘরে তিনি 'রাজনৈতিক কর্মী' লিখেছেন। এরপর মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ১৯৭১-এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা'। পরে স্বাক্ষর করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।

 

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬