বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে খাগড়াছড়িতে সচেতনতা কার্যক্রম পরিচালনা

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ PM
বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে খাগড়াছড়িতে সচেতনতা কার্যক্রম পরিচালনা

বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে খাগড়াছড়িতে সচেতনতা কার্যক্রম পরিচালনা © টিডিসি ফটো

খাগড়াছড়ি জেলার মাইসছড়ি বাজার এলাকায় বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় যৌথভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বনবিভাগ ও ‘প্রকৃতি দল’।

‘Biodiversity Ecosystems Restoration for Community Resilience (BERCR)’ প্রকল্পের আওতায় আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার এবং স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা (রেজিলিয়েন্স) বৃদ্ধির লক্ষ্যে ‘Ecosystems Restoration and Resilience Development in Chittagong Hill Tracts’ কর্মসূচির সহায়তায় এবং খাগড়াছড়ি জেলা পরিষদের বাস্তবায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সার্বিক সমন্বয়ে ছিলেন বিইআরসিআর প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর নকুল ত্রিপুরা।

কার্যক্রমের অংশ হিসেবে মাইসছড়ি বাজার এলাকায় যৌথ পর্যবেক্ষণ, সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় বনবিভাগের কর্মকর্তা ও প্রকৃতি দলের সদস্যরা স্থানীয় ব্যবসায়ী, বাজারের ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। মতবিনিময়ে বন্যপ্রাণী শিকার, ক্রয়-বিক্রয় ও অবৈধ পাচার সংক্রান্ত আইনগত বিষয় তুলে ধরা হয় এবং অপরাধে জড়িত হলে সম্ভাব্য শাস্তির কথাও জানানো হয়।

একই সঙ্গে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ বনাঞ্চল ও বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রশাসন ও কমিউনিটির সমন্বিত উদ্যোগই টেকসই উন্নয়ন এবং কমিউনিটি রেজিলিয়েন্স নিশ্চিত করতে পারে।

তারা জানিয়েছেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বিজিতলা বনবিভাগের রেঞ্জ সহকারী মো. শাহজাহান শেখ, রেঞ্জ সহকারী সুজন চন্দ্র দাস, মাইসছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য হেমঙ্কর তালুকদারসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

বাঁচানো গেল না জবি ছাত্রদল নেতা নিক্সনের স্ত্রীকে, বাঁচেনি …
  • ১৭ জুলাই ২০২৬
ছুরিকাঘাতে আহত এইচএসসি পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস…
  • ১৭ জুলাই ২০২৬
ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী
  • ১৭ জুলাই ২০২৬
সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করল…
  • ১৭ জুলাই ২০২৬
ব্যবসায়ীর বাড়িতে দেড় ঘণ্টার ডাকাতি, ১০ লাখ টাকা ও ৩০ ভরি স্…
  • ১৭ জুলাই ২০২৬
হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence