যমুনা ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারি বাসভবন যমুন ছেড়ে দিয়েছেন। আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তার সরকারি বাসভবনটি ত্যাগ করে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন তিনি।

তার বহরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) গাড়িসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যানবাহন ছিল। বহরটি যমুনা থেকে রওনা হয়ে ইন্টার-কন্টিনেন্টাল মোড় অতিক্রম করে গুলশানের দিকে এগিয়ে যায়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছিলেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সরকার পরিবর্তন ও রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের পর থেকে অধ্যাপক ইউনূস যমুনা ছেড়ে গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করেন। 

২২ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছিল, তিনি ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ গুলশানে নিজের স্থায়ী ঠিকানায় ফিরে যাবেন।

ড. ইউনূসের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় বসবাস শুরু করতে পারেন। নির্বাচনের পরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই তার বাসভবন নির্ধারণ করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে ওঠার কথা নিশ্চিত হয়েছে। তবে ভবনটিতে কিছু সংস্কারকাজ করা হবে, যা সম্পন্ন হতে আনুমানিক মাস দুয়েক সময় লাগতে পারে।’

অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন তার চাহিদা অনুযায়ী কিছু সংস্কার প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টা ওঠার আগেও কিছু কাজ করা হয়েছিল। আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যে ভবনটি খালি পাওয়ার পর এক মাসের মধ্যেই তা ব্যবহারের জন্য প্রস্তুত করতে পারব।

১১ গোলের ঝড়ে খাগড়াছড়ির মেয়েদের দাপুটে জয়
  • ০৮ আগস্ট ২০২৬
পরকিয়ার অভিযোগ অস্বীকার ফিফা সভাপতির
  • ০৮ আগস্ট ২০২৬
মাদ্রাসায় যেতে অনিচ্ছা, পালাতে গিয়ে কার্নিশে আটকা ১২ বছরের …
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়
  • ০৮ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের ভর্তি: ন্যাশনাল মেডিকেলে গিয়ে দুই দফায় …
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের নতুন জালানী নীতিমালা নিয়ে নিজেদের অবস্থান জানাল জাম…
  • ০৮ আগস্ট ২০২৬