প্রায় ১৯ বছর পর বাবার কবরে শ্রদ্ধা তারেক রহমানের

২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

প্রায় ১৯ বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে যান তিনি। এসময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কঠোর নিরাপত্তায় তারেক রহমানসহ নেতারা দলের প্রতিষ্ঠাতার  কবরের সামনে ফাতেহা পাঠ করেন। এসময় বিএনপির সরবরাহ করা নিরাপত্তা পাস বহনকারী সংবাদকর্মীদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়নি।

শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদের সঙ্গে নিয়ে গাড়িবহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করেন। যেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

সর্বশেষ তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ২০০৬ সাল ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, পরিচয় হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬