শেখ পরিবার ও আওয়ামী নেতাদের নামে থাকা ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

১৩ অক্টোবর ২০২৫, ০৬:১৭ PM
শিক্ষা মন্ত্রণালয়ে লোগো

শিক্ষা মন্ত্রণালয়ে লোগো © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ১৬টি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের নাম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও তাদের স্বজনদের নাম বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা–৬ এর উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পত্র সংখ্যা-০৩.০০.২৬৯০,০৭০.৯৯.০০১.২৫-৪৭, তারিখ : ১৫ মে ২০২৫ এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভায় সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিপাখার ০৯-০২-২০২৫ খ্রি. তারিখের ০৪.০০.০০০০,৩১২.১৯.০০১.২১ নং স্মারকে জারিকৃত পত্রের নির্দেশনার আলোকে নিম্নোক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন করা হলো।

নাম পরিবর্তন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- নাটোর সদর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের নাম নাটোর সদরের চন্দ্রকোলা ডিগ্রি কলেজ, চাঁদপুরের কচুয়ার শেখ মুজিবুর রহমান কলেজের নাম রহিমানগর ডিগ্রি কলেজ, খুলনার দিঘলিয়ার এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজের নাম পথের বাজার গার্লস কলেজ, মেহেরপুর সদরের মহিউদ্দিন ডিগ্রি কলেজের নাম মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ।

এছাড়াও ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম বাংলাবাজার ডিগ্রি কলেজ, তজুমুদ্দিনের তজুমদ্দিন হোসনেআরা চৌধুরী মহিলা কলেজের নাম তজুমুদ্দিন মহিলা কলেজ, লালমোহনের হাজী মো. নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের নাম লালমোহন ডিগ্রি কলেজ, নুরনবী চৌধুরী মহাবিদ্যালয়ের নাম বদরপুর মহাবিদ্যালয়, চরফ্যাশনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ।

অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজের নাম দুলারহাট মডেল কলেজ, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের নাম ভোলা টিচার্স ট্রেনিং কলেজ, মনপুরার সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়ের নাম সাকুচিয়া মহাবিদ্যালয়, ঝালকাঠি সদরের আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের নাম বাসন্ডা কলেজ, পটুয়াখালীর রাঙ্গাবালীর মাহাবুবুর রহমান কলেজের নাম বড় বাইশদিয়া কলেজ নামকরণ করা হয়।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950