ভোলায় ১০ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

১২ অক্টোবর ২০২৫, ০৯:৫২ PM
ভোলায় রাজনৈতিক প্রভাবিত নাম বাতিল করে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়

ভোলায় রাজনৈতিক প্রভাবিত নাম বাতিল করে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

ভোলায় রাজনৈতিক প্রভাবিত নাম বাতিল করে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (১২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বিগত সরকারের আমলে রাজনৈতিক নেতা ও তাদের আত্মীয়স্বজনের নামে নামকরণ করা এসব প্রতিষ্ঠানের নতুন নামকরণে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পরিবর্তিত নামকরণের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ভোলা সদরে ১টি, তজুমদ্দিন উপজেলায় ১টি, লালমোহন উপজেলায় ২টি, চরফ্যাশন উপজেলায় ৫টি ও মনপুরা উপজেলায় ১টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাংলা বাজার ডিগ্রি কলেজ নামে নামকরণ করা হয়। এ ছাড়া চরফ্যাশনের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তিত নাম যথাক্রমে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নামকরণ করা হয় দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের পরিবর্তিত নাম চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজের পরিবর্তিত নাম দুলারহাট মডেল কলেজ, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের পরিবর্তিত নাম ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের পরিবর্তিত নাম ভোলা টিচার্স ট্রেনিং কলেজ।

লালমোহন উপজেলার পরিবর্তন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়, যার নতুন নাম হলো বদরপুর মহাবিদ্যালয়, হাজী মো. নুরুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের নাম লালমোহন ডিগ্রি কলেজ।

তজুমদ্দিন ও মনপুরা উপজেলার ২টি প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হয়েছে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের নতুন নাম তজুমদ্দিন মহিলা কলেজ, সাকুচিয়া আবুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নতুন নাম সাকুচিয়া মহাবিদ্যালয়।

পরিবর্তিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানকালীন সময়ে একটি পরিবারকেন্দ্রিক হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। 

তারা বলেন, একটি প্রতিষ্ঠানের নাম প্রথিতযশা শিক্ষাবিদ অথবা কবি সাহিত্যিকের নামে নামকরণ করা হয়নি।

‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘থেমে যাওয়া ভালো’— চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃ…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার দেবে বিসিক, আবেদন শুরু
  • ১৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950