উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হলেন টিএম আহমেদ হুসেইন

০৪ মার্চ ২০২৬, ০৯:০৮ AM
টিএম আহমেদ হুসেইন

টিএম আহমেদ হুসেইন © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক টিএম আহমেদ হুসেইনকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ কার্যালয়ে সাবেক রেজিস্ট্রার অধ্যাপক মো. আনিছুর রহমানের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

টিএম আহমেদ হুসেইন এর আগে ঢাকা আঞ্চলিক কেন্দ্রসহ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুর এবং বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার জন্য তিনি সহকর্মীদের কাছে সুপরিচিত।

নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬