এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে ফের অর্থ মন্ত্রণালয়ে চিঠি

০৯ অক্টোবর ২০২৫, ১১:২৮ AM
প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলন

প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলন © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করতে ফের অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বুধবার বিকেলে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়ার বিষয়টি নিয়ে দুই মন্ত্রণালয়ের দুই উপদেষ্টা এবং দুই সচিবের মধ্যে হাইলি কনফিডেন্সিয়াল সভা হয়েছে। এ সভা শেষ হওয়ার পর শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পুনরায় চিঠি পাঠানো হয়েছে।’

চিঠিতে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া কত শতাংশ করার কথা বলা হয়েছে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা ৫ অক্টোবর যে প্রস্তাব পাঠিয়েছি, সেই প্রস্তাবে বাড়ি ভাড়া ৫, ১০, ১৫ এবং শতাংশ করতে কত টাকা লাগবে সেই বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবহিত করেছি। বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয় ঠিক করবে। তবে আমরা চাই শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০ শতাংশই বৃদ্ধি করা হোক। তাদের দাবির সাথে আমরা একমত। খুব দ্রুত সময়ের মধ্যে শতাংশ হারে বাড়ির পরিপত্র জারি করার জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত পরিপত্র জারি হবে।’

এর আগে বুধবার বিকেল ৫টায় অর্থ উপদেষ্টা  ড. সালেহউদ্দিন আহমেদ এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের মধ্যে অনুষ্ঠিত হাইলি কনফিডেন্সিয়াল সভায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। সভায় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং শিক্ষা সচিব রেহেনা পারভীন উপস্থিত ছিলেন।

সভার বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রনালয়ে উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবের সর্বোচ্চটুকু যেন শিক্ষক-কর্মচারীরা পান শিক্ষা উপদেষ্টা সেই অনুরোধ করেছেন। বাড়ি ভাড়া কত শতাংশ হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষকদের বেতন কম, তাদের বাড়ি ভাড়াও কম। শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা দরকার বলে শিক্ষা উপদেষ্টা মতামত দিয়েছেন।’

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এটি বাতিল করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘শিক্ষা উপদেষ্টা আজ শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধির কথা জানিয়েছেন। এটি বাস্তবায়ন হলে আগের পরিপত্র এমনিতেই বাতিল হয়ে যাবে।’

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের ব্যানারে মাদ্রাসা ও কারিগরির বিভিন্ন সংগঠনও যুক্ত হবেন। ১২ অক্টোবর ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছেন শিক্ষক নেতারা।

জানতে চাইলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘আমরা সরকারকে ১০ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। এই সময়সীমার মধ্যে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। এটি না হলে আগামী ১২ অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন ববি শিক্ষার্থীরা
  • ১১ আগস্ট ২০২৬
সদ্য এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডাচ-বাংলা…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র হাতে রাখার দাবিতে বেরোবি …
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬