১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়: মির্জা ফখরুল

০৪ মার্চ ২০২৬, ০৯:৩২ AM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।’

মঙ্গলবার (৪ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে মির্জা ফখরুল উল্লেখ করেন, বিএনপি সরকার গঠন করেছে দুই সপ্তাহ হলো। আমি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। একই সাথে একনেকের বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার উপর আস্থা রাখার জন্য। সরকারের কাজ এবং ঠাকুরগাঁও সফরের কারণে গত কয়েকদিন খুব ব্যস্ত সময় কেটেছে।

আরও পড়ুন: টানা চার দিন বৃদ্ধিতে সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?

তিনি বলেন, ‘আজ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ঠাকুরগাঁওবাসী, দেশের আপামর ছাত্র-জনতা, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ যারা অনলাইন ও অফলাইনে আমাদের জন্য নিরলস পরিশ্রম করেছেন। ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিক ভাই-বোনদের, নির্বাচন কমিশনকে, সরকারের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের, একটি চমৎকার নির্বাচন সম্পন্ন করা, সুষ্ঠুভাবে সরকার গঠন এবং গত দুই সপ্তাহ দেশ পরিচালনায় সহযোগিতা করার জন্য।’

মির্জা ফখরুল বিশেষভাবে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সশস্ত্র বাহিনীর প্রধানদেরও ধন্যবাদ জানান, যারা নীতিতে অটল থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং একটি গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করেছেন বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে আল্লাহর রহমত ও জনগণের অব্যাহত সমর্থন নিয়ে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

শেষে তিনি বাংলাদেশকে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান।

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল …
  • ০৭ আগস্ট ২০২৬
দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • ০৭ আগস্ট ২০২৬
শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান
  • ০৭ আগস্ট ২০২৬
বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দ…
  • ০৭ আগস্ট ২০২৬
সিলেটের সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের ৪ জনের পরিচয় পাওয়া গেছে
  • ০৭ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬