পাঁচ বছর পর আগের নামে ফিরছে ‘বরিশাল ল কলেজ’

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ AM
বরিশাল ল কলেজ

বরিশাল ল কলেজ © সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে পূর্বের নামে ফিরে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীন আইন শিক্ষাপ্রতিষ্ঠান ‘বরিশাল ল কলেজ’। এর আগে কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন কলেজ’। তবে এবার আবারও আগের নামে ফিরে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন কলেজ, বরিশাল’-এর নাম পরিবর্তন করে ‘বরিশাল ল কলেজ, বরিশাল’ নামকরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৯২তম সভায় প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়’ অনুমোদন দেওয়া হয়। ওই বছরের ১৮ মার্চ কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে নাম পরিবর্তনের জন্য পাঁচ লাখ টাকা ফি সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বরিশাল ল কলেজ দেশের অন্যতম প্রাচীন আইন কলেজ হিসেবে পরিচিত।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬