বরিশাল বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ PM
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ছবি

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে উত্তীর্ণরা মেধা বৃত্তি ৪৫০ ও সাধারণ বৃত্তি হিসেবে ৩০০ টাকা ছাড়াও এককালীন অনুদান পাবে বলে তিনি জানান।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তিনি জানান, সারাদেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি শেষ হয়। জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৫টি বিষয়ে (বাংলা-১০০, ইংরেজি-১০০, গণিত-১০০, বিজ্ঞান-৫০, বাংলাদেশ ও বিশ্বপরিচয়-৫০) ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উভয় স্তরে ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষায় ৫০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় সর্বমোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে। তন্মধ্যে ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

আরও পড়ুন: 

পরীক্ষার্থীদের মধ্যে ১৪ হাজার ৭০০ জনকে মেধা বৃত্তি এবং ৩১ হাজার ৫০০ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৬৯ হাজার ৬০৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। তার মধ্যে ৬৩ হাজার ৯৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৪৮ হাজার ২৯৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করে তন্মধ্যে ৪৩ হাজার ৭০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৩ হাজার ১০৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে, তন্মধ্যে ২৬১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধা বৃত্তি ৪৫০ (চারশত পঞ্চাশ) টাকা ও এককালীন অনুদান (বাৎসরিক) ৫৬০ (পাঁচশত ষাট) টাকা এবং সাধারণ বৃত্তি মাসিক ৩০০ (তিনশত) টাকা ও এককালীন অনুদান (বাৎসরিক) ৩৫০ (তিনশত পঞ্চাশ) টাকা হারে বৃত্তিপ্রাপ্ত হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9