প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০, আবেদন শেষ ১২ অক্টোবর

১০ অক্টোবর ২০২৫, ০৭:২৪ PM
২ পদে ৪৭০ কর্মী নিয়োগে আবেদন চলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 

২ পদে ৪৭০ কর্মী নিয়োগে আবেদন চলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি অধিনস্থ দপ্তরসমূহে ১৬তম গ্রেডে ২ পদে ৪৭০ কর্মী নিয়োগে ৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১২ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা ব্যতীত সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়);

১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২২৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) কাজের দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৬৯, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: অফিস সহকারী;

পদসংখ্যা: ২৪৬টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) কাজের দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২১৪, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও 

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১২ অক্টোবর ২০২৫ তারিখে)। এসএসসি/সমমান পরীক্ষার সনদপত্রের ওপর ভিত্তি করে বয়সের সীমারেখা নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ প্রতি পদের জন্য ১১২ টাকা এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মাধ্যমে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১২ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

কুবিতে ৫ অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য
  • ১৮ মে ২০২৬
ঝিনাইদহে বজ্রপাতে একদিনে প্রাণ গেল ২ জনের, আহত ৭
  • ১৮ মে ২০২৬
বিশ্বাস বিল্ডার্স নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবে…
  • ১৮ মে ২০২৬
ধারেকাছেও নেই দুজন, শিক্ষায়-গবেষণায় ৭ জনই পিছিয়ে বিদায়ীদের …
  • ১৮ মে ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউ…
  • ১৮ মে ২০২৬
জানুয়ারিতে কাউন্সিলসহ আরও যেসব পদক্ষেপ নিচ্ছে এনসিপি
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081