শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির পরিপত্র কবে, কত শতাংশ বাড়ছে?

০৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধির আগের পরিপত্র বাতিল করতে যাচ্ছে সরকার। শিক্ষক-কর্মচারীদের দাবি অনুযায়ী শতাংশ হারেই বাড়ি ভাড়া দেওয়া হবে বলে জানা গেছে। তবে বাড়ি ভাড়া ঠিক কত শতাংশ দেওয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বুধবার (৮ অক্টোবর) অর্থ উপদেষ্টা  ড. সালেহউদ্দিন আহমেদ এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের মধ্যে অনুষ্ঠিত হাইলি কনফিডেন্সিয়াল সভায় বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সভায় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং শিক্ষা সচিব রেহেনা পারভীন উপস্থিত ছিলেন।

সভার বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রনালয়ে উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবের সর্বোচ্চটুকু যেন শিক্ষক-কর্মচারীরা পান শিক্ষা উপদেষ্টা সেই অনুরোধ করেছেন। বাড়ি ভাড়া কত শতাংশ হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষকদের বেতন কম, তাদের বাড়ি ভাড়াও কম। শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা দরকার বলে শিক্ষা উপদেষ্টা মতামত দিয়েছেন।’

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এটি বাতিল করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘শিক্ষা উপদেষ্টা আজ শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধির কথা জানিয়েছেন। এটি বাস্তবায়ন হলে আগের পরিপত্র এমনিতেই বাতিল হয়ে যাবে।’

আগামী ১০ অক্টোবর পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা আল্টিমেটাম দিয়েছেন, এই সময়সীমার মধ্যে শতাংশ হারে বাড়ি ভাড়ার পরিপত্র জারি হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের আল্টিমেটামের বিষয়ে ১০ অক্টোবরের মধ্যে পরিপত্র জারি করা সম্ভব হবে না। তবে আমরা অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি, যেন দ্রুত সময়ের মধ্যে পরিপত্র জারি করা হয়।

তিনি আরও বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারির বিষয়টি এখন শিক্ষা মন্ত্রণালয়ের হাতে নেই। বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয়ের হাতে। শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবির সঙ্গে আমরা একমত। এজন্য আমরা আজ সশরীরে সভা করেছি। আমরা বিষয়টিকে খুবই গুরুত্ব দিচ্ছি। এই মুহূর্তে শিক্ষক-কর্মচারীদের আন্দোলন না করাই শ্রেয় হবে।’

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের ব্যানারে মাদ্রাসা ও কারিগরির বিভিন্ন সংগঠনও যুক্ত হবেন। ১২ অক্টোবর ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছেন শিক্ষক নেতারা।

জানতে চাইলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘আমরা সরকারকে ১০ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। এই সময়সীমার মধ্যে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। এটি না হলে আগামী ১২ অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9