মামলার জেরে কলেজ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

১৬ জুন ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৮:০৯ AM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মামলা নিয়ে পূর্ব শত্রুতার জেরে মো. নাঈম মিয়া (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৬ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাইম মিয়া উপজেলার টাংগাব ইউনিয়নের দাওয়া দাইর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে ও গাজীপুর ভাওয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, শুক্রবার (১৩ জুন) রাত ৯টার দিকে দাওয়া দাইর দাখিল মাদ্রাসা মাঠে বসে ছিলেন নাঈম মিয়া। এসময় মামলা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে তাকে একই এলাকার তপু মিয়া ও জলিলসহ অজ্ঞাত কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, ‘মামলা নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ হামলার সূত্রপাত। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950