মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

১৬ জুন ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৫ PM
মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার © সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (১৬ জুন) বেলা ১১টার দিকে নদীর পূর্ব পাড়ে জিও ব্যাগের সাথে আটকে থাকা অবস্থায় তার মরদেহটি দেখতে পান এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির।

স্থানীয়রা জানায়, জোয়ারের পানির স্রোতে ভেসে আসা মরদেহটি নদীতীরে আটকে যায়। পরে উৎসুক জনতা নদী থেকে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, এটি কোনো জেলের মরদেহ হতে পারে।
ঘটনার খবর পেয়ে মনপুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পাহারায় রাখে। পাশাপাশি বোরহানউদ্দিন উপজেলা থেকে নৌ-পুলিশ দল এসে ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ বিষয়ে মনপুরা থানার ওসি মো. আহসান কবির জানান, লাশ উদ্ধারের সংবাদ পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। নৌ পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে। 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬