ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ বাতিলে এনটিআরসিএ’র চিঠি

০৪ মার্চ ২০২৬, ০৫:১৫ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

কুড়িগ্রামে রাশেদা সুলতানা নামে এক মাদ্রাসা শিক্ষকের ভুয়া নিবন্ধন সনদ বাতিল নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। এতে তার নিবন্ধন সনদ, যোগদানপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে পাঠানোর জন্য বলা হয়েছে। চিঠিটি কুড়িগ্রামের ধামশ্রেণী ইন্দারার পাড় বালিকা দাখিল মাদ্রাসার সুপারকে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) এনটিআরসিএ’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, সমাজ বিজ্ঞানের সহকারী শিক্ষকের রাশেদা সুলতানার শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রত্যয়নপত্র, নিয়োগপত্র, যোগদানপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র ও সর্বশেষ এমপিও শিটের অনুলিপি সত্যায়ন করে জরুরিভিত্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬