গাজীপুরে ঝুট গুদামে আগুন, পুড়ে গেল তিন গরুসহ সব মালামাল

১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ AM
পুড়ে গেল তিন গরুসহ সব মালামাল

পুড়ে গেল তিন গরুসহ সব মালামাল © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি ঝুট গুদামে আগুন লেগে গুদামের সব মালামালসহ তিনটি গরু পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা–শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের মালিকানাধীন এই ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে হঠাৎ গুদামে আগুন দেখা দিলে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, মোট চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। তিনি জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬