গভীর রাতে রাজধানীর গুলিস্তানে আগুন

১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৫ AM
রাজধানীর গুলিস্তানে

রাজধানীর গুলিস্তানে © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মধ্যরাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গুলিস্তান মোড়ে ছয়তলা রমনা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। রাত সাড়ে ১২টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তিনি তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানাতে পারেননি।

বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬