ইসরায়েলে রকেটে নিক্ষেপ করেছে লেবানন

০২ মার্চ ২০২৬, ০৫:৫৭ AM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৫:৫৭ AM
লেবাননের পতাকা

লেবাননের পতাকা © সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে রকেট ছোড়া হয়েছে। সোমবার বাংলাদেশে সময় ভোরে ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয়। খবর টাইমস অব ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রকেট নিক্ষেপের কারণে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। সাইরেনের শব্দ শোনা গেছে বন্দরনগরী হাইফা এবং এর আশপাশের অঞ্চলে। এছাড়া আপার গিলিলিতেও সাইরেন বেজেছে।

হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুললাহ রকেটগুলো ছুড়েছে। তবে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যদি হিজবুল্লাহ রকেটগুলো ছোড়ে তাহলে গত কয়েক মাসের মধ্যে এটি তাদের প্রথম রকেট হামলা হবে। এছাড়া ইরানের সঙ্গে যৌথভাবে ইসরায়েলে প্রথম হামলা হবে এটি। গত বছরের জুনে ইরান-ইসরায়েল ১২ দিনের যুদ্ধে অংশ নেয়নি হিজবুল্লাহ।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬