সাভারে পার্কিং করা বাসে আগুন

১৭ নভেম্বর ২০২৫, ০১:৫৫ AM
আলিফ পরিবহনের একটি বাসে আগুন

আলিফ পরিবহনের একটি বাসে আগুন © সংগৃহীত

সাভারের বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় রবিবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ‘বাস চালক পার্কিং করে খাবার খেতে গিয়েছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।’

প্রসঙ্গত, রবিবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় আরিচামুখী লেনে ইতিহাস নামে একটি পার্কিং করা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কিং করা শ্রমিক আনা-নেওয়ার একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

গোলকিপারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ফুটবলারের, শোকে স্…
  • ০৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950