কেরানীগঞ্জে থানায় আগুন

১৭ নভেম্বর ২০২৫, ০১:০৬ AM
কেরানীগঞ্জে থানায় আগুন

কেরানীগঞ্জে থানায় আগুন © সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার। 

তিনি বলেন, রবিবার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: মসজিদের ইমামের স্ত্রীকে জবাই করে হত্যা

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, থানায় আগুন জ্বলে উঠলে চিৎকার দেই। এ সময় দুই ব্যক্তিকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেছি। অন্ধকোরে তাদের চেনা যায়নি।

এলাকাবাসীরা বলছেন, যারা নিরাপত্তা দেবে, তাদের থানার সামনে এভাবে আগুন লাগানো খুবই উদ্বেগজনক। স্থানীয়রা এমন ঘটনাকে পরিকল্পিত নাশকতার ইঙ্গিত হিসেবে দেখছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, এটি নাশকতা না দুর্ঘটনা সেটি নিশ্চিত না। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬