গাজীপুরে চলন্ত বাসে আগুন

১৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ PM
বাসে আগুন

বাসে আগুন © সংগৃহীত

গাজীপুরে চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে বাসটি। আজ শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রতক্ষ্যদর্শী কয়েকজন বলেন, হঠাৎ দেখি বাসের ইঞ্জিনে আগুন লেগেছে। বাসের ভেতরে ১০ জনের মতো যাত্রী ছিলেন। তারা দ্রুত নেমে যান। পরে ফয়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের চালক এবং হেলপারকে পাওয়া যায়নি।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, ‌‌খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বাসটি গাজীপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।

কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য…
  • ২৬ আগস্ট ২০২৬
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই ব…
  • ২৬ আগস্ট ২০২৬
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আমাদের জন্য আদ…
  • ২৬ আগস্ট ২০২৬
‘তোমরা লেখবা, আর আমরা তো তোমাদের পিটাব’—বক্তব্য নিতে ফোন কর…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে দাম কমল তেলের
  • ২৬ আগস্ট ২০২৬
আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ,…
  • ২৬ আগস্ট ২০২৬