ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৫ নভেম্বর ২০২৫, ১১:৫৭ AM
মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন © সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দাঁড়িয়ে থাকা নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন লেগেছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার (১৫ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সড়ক ও জনপদ (সওজ) অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নির্বাপণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে মহাসড়কে পার্ক করা নাফ পরিবহনের বাসটির চালক চলে যান। রাতভর বাসটি পার্কিংয়ের অবস্থায় ছিল। শনিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নেভান। এ সময় বাসের সিট, গ্লাসসহ ভেতরের অংশ পুড়ে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসে আগুন পরিকল্পিতভাবে লেগেছে নাকি যান্ত্রিক ত্রুটি থেকে হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় তদন্ত চলছে।’

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬