মানিকগঞ্জে স্কুল বাসে অগ্নিসংযোগে দগ্ধ চালক মারা গেছেন

১৭ নভেম্বর ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪০ PM
দগ্ধ চালক পারভেজ

দগ্ধ চালক পারভেজ © সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। আজ (সোমবার) সকাল পৌনে নয়টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার সেতুর নিচে পার্কিং করে রাখা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক পারভেজ গুরুতর দগ্ধ হন।

খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উন্নত চিকিৎসার জন্য চালককে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়।

এ ঘটনায় বাসের মালিক মো. আশরাফুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন।

এ মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান শিবালয় থানার অফিসার ইন চার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।

 

 

 

 

 

 

 

 

 

 

গোলকিপারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ফুটবলারের, শোকে স্…
  • ০৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950