রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন

১৯ নভেম্বর ২০২৫, ০৩:২৩ AM
আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন

আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন © সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি কোনো দুষ্কৃতিকারীর কারণে ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টার দিকে আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু বলতে পারেননি এই কর্মকর্তা।

এদিকে শেরেবাংলা নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, দীর্ঘদিন ধরে এখানে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গ্যাস সিলিন্ডারে তেজস্ক্রিয়তার কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। অন্য কেউ আগুন লাগিয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬