নেত্রকোনায় এসি বিস্ফোরণে ব্যবসায়ী দগ্ধ

০১ মার্চ ২০২৬, ০১:০০ PM
হেনা ডিজিটাল

হেনা ডিজিটাল © টিডিসি

নেত্রকোনা পৌর শহরের ছোট বাজার এলাকায় একটি ইলেকট্রনিকস দোকানে এসি বিস্ফোরণে রাজু সাহা (৪৫) নামের এক ব্যবসায়ী গুরুতর দগ্ধ হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে, সকাল ১০টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘হেনা ডিজিটাল’-এ বসেছিলেন রাজু সাহা। হঠাৎ বিকট শব্দে দোকানের এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের ভেতরের থাকা মালামাল তছনছ হয়ে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় রাজু সাহাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল-এ ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি আক্তার বলেন, দগ্ধ ব্যবসায়ীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬