আশুলিয়ায় শ্রমিকবাহী চলন্ত বাসে আগুন দিল দুর্বৃত্তরা

১৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ PM
আগুনে পুড়ে যাওয়া বাস

আগুনে পুড়ে যাওয়া বাস © টিডিসি

ঢাকার আশুলিয়ায় বাইপাইল এলাকার সম্ভর পাম্পের সামনে শ্রমিকবাহী একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে বাসটি পেছনের অংশের সিটগুলো পুড়ে যায়। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ায়  নবীনগর চন্দ্রা সড়কের বাইপাইল এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বাসটির চালক জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে সীমা সিমলা এন্টারপ্রাইজের বাসটি নিয়ে ইপিজেডে শ্রমিক আনার জন্য যাচ্ছিল। বাইপাইল এলাকা পৌঁছানো কিছুক্ষণ পরেই চালক দেখতে পায় গাড়ির পেছনে সিট থেকে আগুনের ধোঁয়া দেখতে পান। অল্প সময়ের মধ্যেই আগুন লেগে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন দেখতে পেয়ে নিজস্ব উদ্যোগে দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে আমরা আগুনের খবর পাই। এরপর দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আশপাশের লোকজন অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন।’

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9