তেহরানের গান্ধী হাসপাতাল খালি করছে ইরান

০২ মার্চ ২০২৬, ০৫:১২ AM
গান্ধী হাসপাতাল

গান্ধী হাসপাতাল © সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের গান্ধী স্ট্রিট এলাকায় অবস্থিত গান্ধী হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাসপাতালটিতে কর্মরত দুই নার্সের বরাতে এ তথ্য জানানো হয়। খবর আলজাজিরার

দিনের শুরুতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক বাহিনীর এক হামলায় হাসপাতালটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পরপরই রোগীদের নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।

এদিকে হামলার জবাবে ইরান ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা, সৌদি আরবের রাজধানী এবং বৈশ্বিক ব্যবসাকেন্দ্র দুবাই লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে বলে জানানো হয়েছে।

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬