গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ PM
ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন © টিডিসি ফটো

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। এ সময় নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। 

আজ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, সন্ধ্যার পরপরই হঠাৎ কারখানা থেকে ধোঁয়া উড়তে দেখে তারা বিষয়টি টের পান। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে একে একে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয় এবং অনেকেই আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে এগিয়ে আসেন।
 
ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, গুদামে প্রচুর ঝুট ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে।
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬