বলিভিয়ান মুদ্রা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ AM
বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত © সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানো বহনকারী একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। উড়োজাহাজটি কয়েকটি যানবাহনের ওপর আছড়ে পড়ায় সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, নতুন ছাপানো নোট বহনকারী বলিভীয় সেনাবাহিনীর হারকিউলিস সি–১৩০ মডেলের একটি কার্গো উড়োজাহাজ রাজধানীর সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পাশের মহাসড়কে বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। পরে অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ না থাকলেও বিমানবন্দরের অগ্নিনির্বাপণ বাহিনীর প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন উড়োজাহাজের যাত্রী এবং কতজন ক্ষতিগ্রস্ত যানবাহনের আরোহী ছিলেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরা জানান, কার্গো উড়োজাহাজটিতে মোট ৬ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর দু’জন এখনও নিখোঁজ। উড়োজাহাজটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে এল আলতো শহরের উদ্দেশে রওনা হয়েছিল।

উড়োজাহাজটি মহাসড়কে পড়ায় অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া নোট সংগ্রহ করতে উৎসুক জনতা ভিড় করছেন।

তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, এসব নোট এখনো কার্যকর মুদ্রা নয়। কারণ নোটগুলোতে এখনো ধারাবাহিক নম্বর সংযোজন করা হয়নি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিমানটিতে থাকা নোটগুলো এখনো পূর্ণাঙ্গ মুদ্রা হয়ে ওঠেনি। এগুলোতে ধারাবাহিক নম্বর নেই। সেই নম্বর সংযোজনের জন্যই নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকে আনা হচ্ছিল।’

ট্যাগ: বলিভিয়া
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9