নিউমার্কেটে শ‌পিং কম‌প্লেক্সের শোরুমে আগুন

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ PM
রাজধানীর নিউমার্কেটে বলাকা শ‌পিং কম‌প্লেক্সের একটি জুতার শো রুমে অগ্নিকাণ্ডের পর নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা

রাজধানীর নিউমার্কেটে বলাকা শ‌পিং কম‌প্লেক্সের একটি জুতার শো রুমে অগ্নিকাণ্ডের পর নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা © ফায়ার সার্ভিসে

রাজধানীর নিউমার্কেটে বলাকা শ‌পিং কম‌প্লেক্সের একটি জুতার শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিউমার্কেটে বলাকা শ‌পিং কম‌প্লেক্ষে জুতার শোরুমে সকাল ৮টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পান ফায়ার সার্ভিসের কর্মীরা। ৮টা ১৫মিনিটে ঘটনাস্থলে গিয়ে দুই ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় এই বাংলাদেশি

বৈদ্যুতিক গোল‌যোগ থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। ক্যাচি নামে জুতার শোরু‌মের আগুন নিয়ন্ত্রণে আনেন পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের কর্মীরা।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬