৬ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ AM
মো. আনোয়ার

মো. আনোয়ার © সংগৃহীত

মিরসরাইয়ে শিশু ধর্ষণ (৬) মামলার প্রধান আসামি মো. আনোয়ারকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার খান সিটি সেন্টার এলাকা থেকে তাকে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল গ্রেফতার করেন।আনোয়ার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের লাতু মিয়া প্রকাশ মফিজুর রহমানের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ৬ বছরের শিশু চম্পা (ছদ্মনাম) পাশের বাড়ির মো. আনোয়ারের ছেলের সাথে খেলতে তাদের ঘরে যায়। দীর্ঘক্ষণ সন্তানের নাম ধরে ডাকাডাকি করে তার মা কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশী মো. আনোয়ারের দরজা ধাক্কা দিয়ে খুললে চম্পা কান্না করতে করতে মো. আনোয়ারের ঘর থেকে বের হয়ে আসে। এসময় চম্পার গায়ে থাকা পায়জামা ভেজা ও গোপনাঙ্গ রক্তাক্ত অবস্থায় দেখতে পায় তার মা। 

বিষয়টি জানতে আনোয়ারকে জিজ্ঞেস করলে ঘর থেকে  একটি রামদা নিয়ে বের হয়ে হুমকি দেয় কাউকে না জানানোর জন্য। পরবর্তীতে চম্পাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ১৩ ফেব্রুয়ারি জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা (নং-৫) দায়ের করেন।

র‌্যাব-৭ এর সহকারি পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামী মো. আনোয়ারকে জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, শিশু ধর্ষণ (৬) মামলার প্রধান আসামি মো. আনোয়ারকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ থানায় হস্তান্তর করেছে।আগামীকাল (শনিবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9