তাবাসসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ AM
প্রধান আসামি আবু তাহের

প্রধান আসামি আবু তাহের © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশু তাবাসসুমকে বস্তাবন্দি করে হত্যার ঘটনায় প্রধান আসামি আবু তাহেরকে গ্রেফতার করেছে পুলিশ। কুষ্টিয়া জেলায় আত্মগোপনে থাকা অবস্থায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিল বাদেডিহি গ্রামের আবু তাহের। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, বুধবার দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শিশুটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এক কৃষক মাঠে যাওয়ার পথে বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে রক্তমাখা একটি বস্তা পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার মুখ খুলে শিশুটির মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে বস্তাবন্দি করে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬