পাবনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ২

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ PM
গ্রেপ্তার আলামিন মালিথা ও রাজু আহমেদ

গ্রেপ্তার আলামিন মালিথা ও রাজু আহমেদ © সংগৃহীত

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পরিত্যক্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জয়বাংলা স্লোগান এবং পরে বিক্ষোভ মিছিল করেন বেশ কিছু দলীয় নেতাকর্মী। এসব কার্যক্রমের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার নেতারা হলেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলামিন মালিথা (৩৮) ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য রাজু আহমেদ (৪০)। আলামিন মালিথা পাবনা পৌর সদরের চকছাতিয়ানী মালিথাপাড়া এলাকার মৃত আবুল কালাম মালিথার ছেলে ও রাজু আহমেদ গোবিন্দা মহল্লার আফতাব হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা জানান, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। সে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।

এদিকে দীর্ঘ ১৮ মাস পর পরিত্যক্ত পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পতাকা উত্তোলন, স্লোগান, অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আওয়ামী লীগ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। 

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬