গায়ক নোবেল গ্রেপ্তার

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ PM
মাইনুল আহসান নোবেল

মাইনুল আহসান নোবেল © সংগৃহীত

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। 

জানা গেছে, ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের কথা বলে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। এ সময় জোরপূর্বক ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির জন্য চাপ দেন।

এ বিষয়ে তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় অধিকতর তদন্তের জন্য আদালত পিবিআইকে দায়িত্ব দেন। ২৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআই এসআই নুরুজ্জামান। ওই দিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ ৪ জনের নামে ওয়ারেন্ট জারি করে। পরে ডেমরা থানা পুলিশকে নির্দেশ দেন আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার জন্য।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়। এর ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও বলেন, নোবেল বর্তমানে থানা হাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। 

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬