ডিবির অভিযানে ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ PM
মোবাইল উদ্ধারকৃত চোরাই অ্যান্ড্রয়েডসহ গ্রেপ্তার ব্যবসায়ী

মোবাইল উদ্ধারকৃত চোরাই অ্যান্ড্রয়েডসহ গ্রেপ্তার ব্যবসায়ী © টিডিসি ফটো

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, নীলফামারী পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় কাজিরহাট বাজারের ‘আরিফা টেলিকম’ নামের দোকান থেকে মো. আলমগীর হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সুবর্ণখুলী গ্রাম এলাকার বাসিন্দা।

দোকান তল্লাশি করে ২০টি সচল ও ২০টি অকেজোসহ মোট ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তালিকা প্রস্তুত করে মোবাইলগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) নীলফামারী সদর থানায় দণ্ডবিধি ১৮৬০ এর ৪১৩/৩৪ ধারায় অভিযোগ এনে এফআইআর নং-২৪ দায়ের করা হয়েছে।

নীলফামারী পুলিশ মিডিয়া সেল জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইলগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চোরাই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার তদন্ত অব্যাহত রয়েছে।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬