আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ২

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ AM
গ্রেপ্তারকৃত আলামিন মালিথা ও রাজু আহমেদ (চশমা পরিহিত)

গ্রেপ্তারকৃত আলামিন মালিথা ও রাজু আহমেদ (চশমা পরিহিত) © টিডিসি ফটো

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পরিত্যক্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জয়বাংলা স্লোগান এবং পরে বিক্ষোভ মিছিল করেন বেশকিছু দলীয় নেতাকর্মী।

এসব কার্যক্রমের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে রাতে অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলামিন মালিথা (৩৮) ও এক নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য রাজু আহমেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আলামিন মালিথা পাবনা পৌর সদরের চকছাতিয়ানী মালিথাপাড়া এলাকার মৃত আবুল কালাম মালিথার ছেলে এবং রাজু আহমেদ গোবিন্দা মহল্লার আফতাব হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা জানান, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। সে মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে দীর্ঘ ১৮ মাস পর পরিত্যক্ত পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পতাকা উত্তোলন, স্লোগান, অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আওয়ামী লীগ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬