আশুলিয়ায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ AM
গ্রেপ্তার চিকিৎসক জাহিদুল ইসলাম

গ্রেপ্তার চিকিৎসক জাহিদুল ইসলাম © সংগৃহীত

আশুলিয়ায় ১০ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চিকিৎসকের নাম জাহিদুল ইসলাম। এ ঘটনায় তার স্ত্রী ডা. মারিয়া আক্তারের বিরুদ্ধেও মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রুবেল হাওলাদার।

এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ছামিয়া আক্তার (১০) পাবনা জেলার মো রজ্জব আলির মেয়ে।

ভুক্তভোগী গৃহকর্মীর মা জানান, ১১ মাস ধরে চিকিৎসক দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে ভুক্তভোগী শিশু। প্রথম মাসে আদর যত্ন করলেও পরের মাস থেকেই বের হতে থাকে তাদের আসল রূপ। তারা স্বামী স্ত্রী মিলেই অমানবিক নির্যাতন শুরু করে গৃহকর্মী শিশুর ওপর। গরম খুন্তি দিয়ে জিহ্বায় ছ্যাঁকা দেওয়াসহ নানা নির্যাতনের অভিযোগের ভিত্তিতে গতকাল ওই চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬