গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

০৯ আগস্ট ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
গ্রেপ্তার তুরজাউন মোল্লা

গ্রেপ্তার তুরজাউন মোল্লা © সংগৃহীত

গোপালগঞ্জে ৪৮৫টি ইয়াবা বড়িসহ তুরজাউন মোল্লা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক তুরজাউন মোল্লা নড়াইল জেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের আইয়ুব মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে তুরজাউনকে ৪৮৫টি ইয়াবাসহ আটক করে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে ১টি পালসার মোটরসাইকেল, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও টাকা ২৬০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তুরজাউনকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তুরজাউনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950