গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ গ্রেপ্তার ২

০৯ আগস্ট ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ০৯:০৬ AM
বিদেশি মদসহ গ্রেপ্তার দুজন

বিদেশি মদসহ গ্রেপ্তার দুজন © সংগৃহীত

৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গুলশান থানা। শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ৩টা ৫৫ মিনিটে গুলশান-২-এর ১১১ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে এসব বিদেশি মদ ও গাড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল কুদ্দুস আলী (২৮) ও জাহিদ বালি ওরফে অপু (৪০)।

ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-২-এর ১০৮ নম্বর সড়কের একটি বাসা হতে বিপুল পরিমাণ বিদেশি মদের চালান গুলশানের বাইরে নিয়ে যাওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে টহল পুলিশ ওই সড়কে কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের একটি প্রাইভেট কার ও একটি জিপ সন্দেহজনক বাসা থেকে বের হলে পুলিশ গাড়ি দুটিকে থামার নির্দেশ দেয়। 

এ সময় প্রাইভেটকারটি পুলিশের সিগন্যাল অমান্য করে কৌশলে পালিয়ে গেলেও পুলিশ ১১১ নম্বর সড়কে জিপটি থামাতে সক্ষম হয়। পরবর্তী সময়ে ওই জিপগাড়ি তল্লাশি করে গাড়ির ব্যাকডালা এবং সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৫৮টি কার্টুনে বিভিন্ন ব্র্যান্ডের ৩৯০ বোতল বিদেশি মদসহ ওই গাড়িতে থাকা কুদ্দুস ও অপুকে গ্রেপ্তার করে। এছাড়া অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়িটি ও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে।

ফাঁসির আসামি সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
  • ১৬ নভেম্বর ২০২৬
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, কর্মস্থল ঢাকার প্রধান ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
৭৩০ কোটি টাকার প্রকল্পে কি ফিরবে বরিশালের হারানো খাল?
  • ১৬ নভেম্বর ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়তে বরিশালে সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  • ১৬ নভেম্বর ২০২৬
টাকা নেই, আমার টিকিটটাও কিনে দিন—মোদিকে কংগ্রেস নেতা শিবকুম…
  • ১৬ নভেম্বর ২০২৬
স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950