আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেপ্তার

দেশি অস্ত্রসহ গ্রেপ্তার  পাঁচজন

দেশি অস্ত্রসহ গ্রেপ্তার পাঁচজন © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে কিরিচ, ছুরি, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইমন (২৪), মো. রায়হান (২৩), মো. হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মো. মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে দুটি কিরিচ, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সংঘবদ্ধ হয়ে ডাকাতির জন্য জড়ো হলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং আজই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। পলাতক ১০-১৫ জনকেও শনাক্তের চেষ্টা চলছে।

জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬